প্রকাশিত: Sun, Jan 14, 2024 6:47 PM আপডেট: Fri, Jun 5, 2026 7:37 AM
[১]মতপ্রকাশের স্বাধীনতার অপব্যবহার গণতন্ত্রের জন্য ক্ষতিকর: তথ্য প্রতিমন্ত্রী
আনিস তপন: [২] মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতাকে অপব্যবহার করে যদি কোনো গোষ্ঠী অপপ্রচার ও মিথ্যাচার করে সেটি গণতন্ত্র ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর এবং এ ধরণের অপতৎপরতাকে জবাবদিহির আওতায় নিয়ে আসা নিশ্চিত করা হবে।
[৩] রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নবনিযুক্ত প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ. আরাফাত।
[৪] এ সময় পূর্বতন তথ্য ও সম্প্রচারমন্ত্রী তার নতুন কর্মস্থলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব নেয়ার আগে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে নতুন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, প্রতিমন্ত্রী বয়সে আমার চেয়ে নবীন হলেও তিনি বিচক্ষণ ব্যক্তি এবং দীর্ঘদিনের সহকর্মী।
[৫] প্রতিমন্ত্রী বলেন, তথ্যের অবাধ প্রবাহ এবং মতপ্রকাশের স্বাধীনতা এই বিষয়গুলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনার অংশ। দেশের অগ্রগতি ও গণতন্ত্রের স্বার্থে এটি নিশ্চিত আমরা করেছি এবং আগামী দিনেও তা বজায় রাখতে চাই।
[৬] তিনি বলেন, বাংলাদেশের বিপক্ষে বিশ্বব্যাপী যে মিস-ইনফরমেশন ক্যাম্পেইন বা অপপ্রচার হচ্ছে সেই ষড়যন্ত্র মোকাবিলাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এগুলোকে জবাবদিহিতার আওতায় এনে তথ্যের অবাধ প্রবাহ কিভাবে আরো সুন্দর করা যায়, সেই বিষয়গুলো আমি মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিভিন্ন স্টেকহোল্ডারসহ অগ্রজ পূর্বতন মন্ত্রীর পরামর্শ নিয়ে সবার সঙ্গে আগামী দিনে কাজ করতে চাই। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী